Sunday, May 17, 2026

অভিষেক-ম্যাজিকে আসানসোলের রাস্তায় জনসুনামি

Date:

Share post:

দুপুরে আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েই বিকেলে আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, আসানসোল লোকসভা কেন্দ্রের আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো-তে অভিষেকের আবেগে জনপ্লাবন। দলীয় প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatragna Sinha), রাজ্যের মন্ত্রী নেতা মলয় ঘটক-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিয়ে হুড খোলা ট্যাবলোতে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আসানসোল শহরের রাস্তা মহানগরীর রাজপথের চেহারা নেয়। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা।

একটানা রেকর্ড তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে একটু ফিরেছে স্বস্তি দক্ষিণে। কিন্তু বৃষ্টির কারণে বৃহস্পতিবার, উড়তে পারেনি অভিষেকের কপ্টার। ফলে বর্ধমান পূর্ব ও বীরভূমের তৃণমূলের প্রার্থীর সমর্থনে ভার্চুয়াল সভা করতে হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেই কারণে, এদিনও বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই রোড শো-এ ছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও শত্রুঘ্ন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। সঙ্গে ছিল “WE LOVE AB” লেখা পোস্টার।

উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনসুনামি। আসানসোলেও তার ব্যতিক্রম হয়নি।





Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...