Wednesday, May 27, 2026

মণিশঙ্করের পুরোনো ভিডিও! কুৎসায় বিজেপির নতুন হাতিয়ার

Date:

Share post:

নির্বাচনে বিরোধীদের নিচু দেখাতে সোশ্যাল মিডিয়ায় হাজারো পন্থা খুঁজে বের করেছে বিজেপি ও আইটি সেল। এবার সেই রকমই কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আইয়ারের একটি পুরোনো ভিডিও প্রকাশ করে তা নিয়ে তর্জা শুরু করে নজর কাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের কোনওভাবে পিছনে টেনে ধরতে না পেরে অবশেষে পুরোনো বক্তব্যকে ভরসা করে তা নিয়ে নির্বাচনী প্রচার গরম করতে হচ্ছে বিজেপি নেতা এমনকি নরেন্দ্র মোদিকেও। যদিও মণিশঙ্করের এই বক্তব্যের সঙ্গে কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয় বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তাঁকে বলতে যে পাকিস্তানের কাছে আণবিক বোমা রয়েছে। তাই ভারতের তাঁদের সমীহ করা উচিত। কোনও ‘পাগল’ যদি সিদ্ধান্ত নেন ভারতে সেটি ফেলার তার আগে ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা। সেই সঙ্গে তাঁকে এও বলতে শোনা যায়, ভারতের কোনও ‘পাগল’ যদি নিজেদের কাছে আণবিক বোমা রয়েছে বলে সেটি লাহোরে ফেলার পরিকল্পনা করেন তাহলে তার তেজস্ক্রিয় বিকীরণ অমৃতসরে পৌঁছতে ৮ সেকেন্ড সময় লাগবে।

ভিডিও প্রকাশ করে বিজেপির নেতারা সমালোচনায় সরব হওয়া শুরু করতেই প্রতিক্রিয়া দেয় কংগ্রেস। দলের নেতা সন্দীপ দিক্ষিতের দাবি, মণিশঙ্কর আইয়ার বর্তমানে দলের একজন কর্মীর থেকে বড় কেউ নন। তাই তাঁর কথা দলের কথা নয়। সেই সঙ্গে তিনি যোগ করেন, এই ভিডিও অনেক অনেক পুরোনো।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...