Sunday, April 19, 2026

সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য! স্থানীয়দের তাড়ায় ব্যাগ ফেলে চম্পট দুষ্কৃতীদের 

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে বিরোধীদের লাগাতার গাজোয়ারিতে ফের অশান্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। একাধিক ভাইরাল ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে। সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় এই অস্ত্র (Illegal Weapons) উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, একটি ভাঙা লং ব্যারেল আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের মতে, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল তৃণমূলের। গ্রামবাসীদের দাবি, সভাস্থলের আশপাশে দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষকে। তখনই এলাকার লোকজন একজোট হয়ে দুষ্কৃতী দলকে তাড়া করলে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। সেই ব্যাগের ভিতরেই রাখা ছিল ভাঙা একটি লং ব্যারেল আগ্নেয়াস্ত্র। এছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র মজুত ছিল ব্যাগে। পরে সেই ব্যাগটি সন্দেশখালি থানার পুলিশের উদ্ধার করে। ভোটের আবহে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

এদিকে, পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের কাছে দরবার করেছেন স্থানীয়রা। এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে সন্দেশখালি থানায়। ইতিমধ্যে ফেরার দুষ্কৃতীদের খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে। তবে এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই। মিলেছিল প্রচুর বিস্ফোরক এবং বিদেশি অস্ত্রও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক ১৫ দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সন্দেশখালিতে।


Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...