Monday, May 4, 2026

BJP-র মহানাটক! মুকুটমণির ‘স্ত্রী’র হাতে গেরুয়া পতাকা দিলেন মিঠুন, গুরুত্ব দিচ্ছে না TMC

Date:

Share post:

উন্নয়নের কথা নেই। নেই সন্দেশখালির ভুয়ো ভিডিও নিয়ে কোনও মন্তব্য। সভা করে মহানাটক বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীর। শনিবার, তাহেরপুরে দলীয় প্রার্থী সমর্থনে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এক মহিলাকে মঞ্চে তুলে হাতে গেরুয়া পতাকা তুলে দেন। পরিচয় দেন তৃণমূল (TMC) প্রার্থী মুকুটমণি অধিকারীর (Mukutmani Adhikari) আইনত স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তবে, বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চায় না তৃণমূল।

রানাঘাট লোকসভা কেন্দ্রে BJP-র জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া চিকিৎসক মুকুটমণিকে। তিনি মতুয়া সমাজেও খুবই জনপ্রিয়। তাঁর স্ত্রীই নাকি স্বস্তিকা। রাজনৈতিক মহলের মতে, মুকুটমণি ও স্বস্তিকার আইনিভাবে বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক তলানিতে। গত বছর ২৮ মে তাঁদের বিয়ে হয়। কিন্তু পরের দিন থেকেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে বলে অভিযোগ স্বস্তিকার। BJP-তে থাকাকালীনই মুকুটমণির বিরুদ্ধে তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী।

লোকসভা নির্বাচনের হলফনামাতেও মুকুটমণি জানিয়েছিলেন তিনি স্ত্রীর থেকে আলাদা থাকেন। দলীয় প্রার্থীর স্ত্রীর বিজেপিতে যোগদানের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানান, বহুদলীয় গণতন্ত্রে এটি স্বাভাবিক। প্রত্যেক মানুষই স্বতন্ত্র। তাঁদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এই উদাহরণ ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক রয়েছে। এর আগে দেখা গিয়েছে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের স্বামী কেন্দ্রীয় সরকারের অর্থনীতির সমালোচনা করেছেন। একসময় স্বামীর হয়ে লড়াই করে তাঁকে জিতিয়ে দেওয়া সুজাতা মণ্ডল এখন বিজেপি প্রার্থী প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী। এই বহুদলীয় গণতন্ত্রই চায় না বিজেপি। নরেন্দ্র মোদি নিজেই নির্বাচনী হলফনামায় দীর্ঘদিন তাঁর স্ত্রীকে স্বীকৃতি দেননি। পরে চাপে পড়ে দিতে বাধ্য হয়েছেন। প্রত্যেক মানুষই স্বতন্ত্র। সুতরাং স্বস্তিকার বিজেপিতে যোগদান স্বাভাবিক।

আরও পড়ুন- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়ে ১ কোটি টাকার চাকরি

Related articles

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে