Friday, June 5, 2026

ভারতীয় দলের কোচের পদে নতুন করে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড় : সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। এরই মাঝে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিতে চলেছেন। যেখানে আবার আবেদন করতে পারেন দ্রাবিড়। তবে সূত্রের খবর , ভারতীয় দলের কোচের পদে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড়।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দ্রাবিড় ফের কোচের পদের জন্য আবেদন করতে চান না। ফলে নতুন কোচই খুঁজতে হবে বিসিসিআই। যিনিই আসুন না কেন, তিন বছরের চুক্তি করা হবে তাঁর সঙ্গে। এক্ষেত্রে আবেদন করতে পারেন বিদেশি কোচরাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, “জুন মাসের পরে কোচের পদে দ্রাবিড়ের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু তার পর চাইলে তিনি কোচ হওয়ার জন্য আবারও আবেদন করতে পারেন।”

দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের চুক্তি শেষ হয়েছিলো। এরপর কোচের মেয়াদ বাড়ানো হয় দ্রাবিড়ের। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখা হয় তাঁদের। তবে বিশ্বকাপ অভিযানের আগেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। কোচ পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...