Tuesday, April 7, 2026

ভোটের দিন কাছা পরেই দলের কাজে মাতৃহারা তৃণমূল সমর্থক দুই ভাই!

Date:

Share post:

বাবা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। মারা গিয়েছেন প্রায়১২ বছর আগে। আর মাত্র ৩ দিন আগে মারা গিয়েছেন মা-ও। এখনও পারলৌকিক কাজ হয়নি। পরনে কাছা পড়েই তাই ভোটের কাজে দুই ভাই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেতাই কলেজ মোড়ে নাকাশিপাড়ার একটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে তৃণমূল কংগ্রেসের বুথ অফিসে সকাল থেকেই দলের কাজ করছেন সদ্য মাতৃহারা দুই ভাই।

দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য দেখে বিস্মিত সকলে। মা হারা দুই ভাইয়ের কথায়, “দিদির কাছে অনেক কিছু পেয়েছি। দলকে ভালবাসি। রাজ্যের সব প্রকল্প সুবিধা পাই। প্রার্থী ভালো। ওনাকে অন্যায়ভাবে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে।”

এদিকে দুই ভাইয়ের মাতৃ বিয়োগের পরেও তারা ভোটের দিন সকাল থেকে বুথ অফিসে দলের কাজ করছেন। এই খবর পেয়ে নিজে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।





 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...