Sunday, May 17, 2026

Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভিলেন বৃষ্টি, হল না টস। বৃষ্টির কারণে বাতিল হল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচ। এক পয়েন্ট করে পেল দু’দল। এর ফলে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো শ্রেয়স আইয়রা।

২) জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজি ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে। কয়েকদিন ধরেই জল্পনা রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন তিনি। আর এরই মধ্যে সামনে এল এমবাপের রিয়ালের সঙ্গে চুক্তির পরিমান। এই নিয়ে ইতালির এক সাংবাদিকের দাবি, ১০০ মিলিয়ন ইউরো বা ৯০১ কোটি টাকায় রিয়ালে সই করতে চলেছেন এমবাপে।

৩) আর মাত্র কয়েকদিন, তারপরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর তার জন্য এদিন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি প্রকাশ করল বিসিসিয়াই। কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। যেখানে দেখা যাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহকে।

৪) সঞ্জীব গোয়েঙ্কা-কেএল রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি সেহবাগ। বললেন, এরকম আচরণ করলে ক্রিকেটাররা দল ছেড়ে চলে যাবেন।

৫) টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। এরই মাঝে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিতে চলেছেন। যেখানে আবার আবেদন করতে পারেন দ্রাবিড়। তবে সূত্রের খবর , ভারতীয় দলের কোচের পদে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড়।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...