Saturday, February 28, 2026

বাড়ছে গরম, অস্বস্তির মাঝেও বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা!

Date:

Share post:

বৃষ্টির দুর্যোগ কাটিয়ে ফের অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী দু-তিন দিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে ঘর্মাক্ত হতে হবে বাঙালিকে। উইকেন্ডে উপকূলে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। এসবের মাঝেই বর্ষা (Rainy season)এগিয়ে আসার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস!

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তাপপ্রবাহ না হলেও গরম পারবে। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। শহর কলকাতায় কলকাতায় আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ধাপে-ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। হাওয়া অফিস (Weather Department) বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সর্বশেষ উপগ্রহ চিত্র বর্ষার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে বর্ষা কিছুটা এগিয়ে আসবে। সাধারণ নিয়মে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে বর্ষা। এবার চলতি মাসের ১৯ তারিখে মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার সম্ভাবনা বাড়ছে। কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ২৬ মে’র মধ্যে। তার পরবর্তী দু সপ্তাহের মধ্যে তা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করতে চলেছে।

 

spot_img

Related articles

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই...