Friday, June 26, 2026

এবার হার্দিকের সমালোচকদের একহাত নিলেন গম্ভীর, কী বললেন কলকাতার মেন্টর?

Date:

Share post:

এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হার্দিকের সমালোচনা করেন ক্রিকেট মহল। সমালোচনা করেন এবি ডিভিলিয়ার্স এবং কেভিন পিটারসেন। আর এবার ডিভিলিয়ার্স এবং পিটারসেনকে একহাত নিলেন গম্ভীর।

এই নিয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “বিশেষজ্ঞরা কী বলছেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোনও একটা বিষয় নিয়ে মন্তব্য করাই বিশেষজ্ঞদের কাজ। আমার মত হল, দলের পারফরম্যান্স দিয়ে একজন ক্যাপ্টেনের পারফরম্যান্সকে বিচার করো। এই বছর মুম্বই ইন্ডিয়ান্স ভালো ফল করলে, সব বিশেষজ্ঞরাই কিন্তু হার্দিক পান্ডিয়ার প্রশংসা করতেন। এবার মুম্বই ইন্ডিয়ান্স ভালো করেনি। তাই সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন।“ এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ এটা ভাবতে হবে হার্দিক অন্য একটা ফ্র্যাঞ্চাইজি থেকে এসেছে। ওকেও সময় দিতে হবে। গুজরাটকে দুবছর নেতৃত্ব দেওয়ার পরে হঠাতই সবাই ওর কাছ থেকে ভালো কিছু আশা করতে শুরু করে দিচ্ছে। হার্দিক ভালো পারফর্ম করতেই পারতো। আমি বলছি না যে ও পারত না। কিন্তু পারেনি যখন, তখন ওকে আরও কিছুটা সময় দেওয়াই যায়।”

আরও পড়ুন- ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতে জাদেজা, বললেন তাঁরই এক সতীর্থ





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...