Sunday, June 21, 2026

ভোট প্রচারে বাংলাকে চরম অপমান! তুমুল বিতর্কের মুখে মিঠুন

Date:

Share post:

দলীয় প্রার্থীদের হয়ে এবার শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটের প্রচারে চালাচ্ছেন দলবদলু বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোথাও রোড-শো, তো কোথাও আবার জনসভা। তবে রাজনৈতিক কথাবার্তা কম, তাঁর সিনেমার ডায়লগ দিয়ে হাততালি কুড়োচ্ছেন মিঠুন। এবার ভোট প্রচারে বেরিয়ে বাংলাকে চরম অপমান করলেন তিনি। বাংলাকে ‘কাংলা’ বলে মন্তব্য করে বসেন মিঠুন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। নিজের সিনেমার একটি বিখ্যাত গান ‘খেয়ে যে লাথি লেং ভেঙে ওই গেলো ঠেং…’ গানটি গেয়ে শোনান মিঠুন। এর পরই বলেন, “অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম। আমি ভাবিনি, এই গানটা বাংলার আজকের এই দিনের সঙ্গে এভাবে মিলে যাবে। আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা/ যদি প্রশ্ন করে বীর নেতাজি, কী তার জবাব দেব আমরা?”

বাংলা নিয়ে মিঠুনের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতারা বলেন, মিঠুন চক্রবর্তী মানসিক ভারসাম্য হারিয়েছেন। নিজে ইডি, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে ও ছেলেকে বাঁচাতে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করছেন। যে দল নেতাজি, রবীন্দ্রনাথদের অপমান করে, তাদের হয়েই গলা ফাটাচ্ছেন মিঠুন। মানুষ ভোট বাক্সে সমস্ত কুৎসা, অপপ্রচারের জবাব দেবে।





 

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...