Sunday, June 21, 2026

প্লে-অফ নিশ্চিত রাজস্থান রয়্যালসের, আজ জিতলেই প্রথম দুইয়ে ?

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের জয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের। কলকাতা নাইট রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে রাজস্থান প্লে-অফ নিশ্চিত করেছে। তবে প্রথম দুইয়ে থাকতে হলে ঝুলিতে আরও একটি জয় চাই। আজ গুয়াহাটিতে হোম ম্যাচে নামছে রাজস্থান। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। যদিও তারা আগেই ছিটকে গিয়েছে দৌড় থেকে। রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৬ । সানরাইজার্স, চেন্নাইয়ের পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের কাছেও সুযোগ ছিল ১৬ পয়েন্টে পৌঁছনোর। সেক্ষেত্রে প্লে-অফ নিশ্চিত করতে বাকি দু-ম্যাচের অন্তত একটি জিততেই হত রাজস্থান রয়্যালসকে। কিন্তু ১৬ পয়েন্টের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। দিল্লি ক্যাপিটালসের কাছে শেষ ওভারে লখনউ হারতেই রাজস্থানের প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। কেকেআর রয়েছে ১৯ পয়েন্টে। প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কেকেআরের।

বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেলেই যে প্রথম দুই নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়্যালসের, তা অবশ্য নয়। আজ জিতলে ১৮ পয়েন্ট হবে রাজস্থানের। অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাদেরও দুটি ম্যাচ বাকি। সুতরাং, সানরাইজার্সের কাছেও সুযোগ রয়েছে ১৮ পয়েন্টে পৌঁছনোর। নেট রান রেটেও অনেকটা এগিয়ে সানরাইজার্স। আজ রাজস্থান জিতলে এবং সানরাইজার্স পরবর্তী ম্যাচে হারলে প্রথম দুই নিশ্চিত সঞ্জুদের। রাজস্থানের শেষ লিগ ম্যাচ শীর্ষে থাকা কেকেআরের বিরুদ্ধে।প্লে-অফে স্পট রয়েছে দুটি। দৌড়ে রয়েছে পাঁচটি দল। সানরাইজার্সের দুটি ম্যাচ বাকি, পাশাপাশি রান রেটও অনেকটা বেশি। তাদের প্লে-অফে পৌঁছনো নিশ্চিত। বাকি একটি জায়গার জন্য লড়াই চেন্নাই, আরসিবি, দিল্লি ও লখনউয়ের।





Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...