Saturday, June 6, 2026

অভিষেকের রোড শো-এ জনসুনামি, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে ভাসল বারাকপুর

Date:

Share post:

বারাকপুর লোকসভা কেন্দ্রের (Barackpore Loksabha Constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmik)সমর্থনে বুধবার বিকেল পাঁচটা নাগাদ রোড শো শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাত্রাপথ ছিল বড়পোল থেকে জাফরপুর পর্যন্ত। কিন্তু শুরু থেকে শেষ অব্দি কাতারে কাতারে মানুষের ভিড়ে জনসুনামি তৈরি হল। কাজ ফেলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন সাধারণ মানুষ। কেউ বারান্দা থেকে হাত নাড়লেন, কেউ ছাদ থেকে নমস্কার জানালেন। এদিন হুড খোলা ট্যাবলো নয় বরং গাড়ির মাথায় বসেই সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল (TMC ) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেখানে তৃণমূল কংগ্রেসের টিকিটের প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। নম্র শান্ত স্বভাবের জন্য তিনি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাকপুরের সভা থেকে প্রার্থীকে জয়ী করার অনুরোধ করে গেছেন। এবার অভিষেক রাস্তায় নামতেই দুহাত ভরে আশীর্বাদ করলেন এলাকার মানুষ। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করার পর সোজা বারাকপুরে এসে রোড শো শুরু করে দেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চরম ব্যস্ততার মধ্যেও এতোটুকু ক্লান্তি ধরা পড়লো না তাঁর চোখে মুখে। রাস্তার দু’ধারে মানুষ যখন তাঁকে একবার দেখার আশায় ঘণ্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তখন অভিষেক তাঁদের নিরাশ করলেন না। হাসি মুখে কখনও হাত নাড়লেন কখনও বা করজোড়ে নমস্কার করলেন। পার্থ ভৌমিক ছিলেন অপর একটি গাড়িতে, সঙ্গে ছিলেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। অভিষেক তাঁর স্বভাবোচিত ভঙ্গিমায় গোলাপের পাপড়িও উড়িয়ে দিলেন দুধারে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে। কেউ সে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন, কেউ আবার চেষ্টা করলেন যদি একঝলকের এক সেলফি তুলে রাখা যায়। প্রায় পঞ্চাশ মিনিটের রোড শোতে বারাকপুরের আবেগে ভাসলেন অভিষেক নিজেও।


 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...