Thursday, June 25, 2026

আকাশ থেকে অজানা যন্ত্র এসে পড়ল চুঁচুড়ার কাপাসডাঙায়! তারপর..

Date:

Share post:

সকাল সকাল হুগলির চুঁচুড়ায় (Chunchura Hooghly) হই হই কাণ্ড। পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের এক যন্ত্র আকাশ থেকে ধপ করে মাটিতে পরে। প্রাথমিকভাবে সকলেই ভয় পেয়ে যান। স্থানীয়রা বলছেন সঙ্গে আবার একটা বেলুন ছিল যেটা ফেটে যায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার (Biplab Haldar) যন্ত্রটিকে করে তুলে পাঁচিলের উপর রেখে দেন। খবর পেয়ে পুলিশ (Chunchura Police) ঘটনাস্থলে পৌঁছে যন্ত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়।

হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী প্রদীপ পালের বাড়ির পাশে এই ঘটনা ঘটেছে। তিনি জানান যন্ত্রটা ঠিক কী তা বুঝতে না পারায় স্থানীয়দের মনে একটা আতঙ্ক ছড়ায়। অনেকেই ভাবেন পরবর্তীতে জানা যায় ওটা বোধহয় বোমা। পরবর্তীতে জানা যায় ওটি আসলে ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র রেডিওসোন্ড (Battery operated telemetry instrument Radiosonde) যা বেলুনের মাধ্যমে বায়ুমন্ডলে ঘোরে এবং আপেক্ষিক আদ্রতা বায়ুর গতি ইত্যাদি সম্পর্কিত তথ্য গ্রাউন্ড রিসিভারে পাঠায়। এর আগে অসম – তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল। চুঁচুড়াতে কী ভাবে এলো তা এখনও স্পষ্ট নয়।


 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...