Tuesday, March 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে মাত্র ১৪৪ রান। ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া কেউ সেভাবে নজর কাড়তে পারেননি। সেই রান তুলতে অসুবিধা হয়নি পাঞ্জাবের। সহজেই জেতেন স্যাম কারেনরা। ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতলেন তাঁরা।

২) মাঠেই লোকেশ রাহুলকে ভর্ৎসনা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। গত বুধবার সেই ঘটনা ঘটেছিল। যা এখনও মেনে নিতে পারছেন না মহম্মদ শামি। বাংলার পেসার সমালোচনা করলেন বাংলার শিল্পপতির। ক্রিকেটারদের সম্মান করার পরামর্শ দিলেন শামি।

৩) নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে রাহুল দ্রাবিড়ের চুক্তি। ভারতীয় দলের নতুন কোচের জন্য কি মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের দিকে তাকিয়ে জয় শাহের বোর্ড? আইপিএলের মাঝেই সেই প্রশ্নের জবাব দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৪) আরও একটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি। আগামী মাস থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়েছেন, ১৭ বছরের কেরিয়ারে তিনি সাফল্যের থেকে ব্যর্থতা বেশি দেখেছেন।

৫) টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম বার ভারতের মাটিতে খেলতে নেমেছিলেন নীরজ চোপড়া। কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়। ফেডারেশন কাপে নেমেছিলেন তিনি। সোনা জিতলেন সহজেই। তবে তাঁর লক্ষ্যপূরণ হল না।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...