Saturday, June 20, 2026

পূর্ব মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মারিশদার (Marishda) দইসাইতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident)। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃৃত্যু চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা পুলিশের। এদিকে বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে ৩টি জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে আসা একটি গাড়ির। ভয়াবহ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় বলে খবর। এদিকে সাতসকালে জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যহত হয়।

তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। তবে দুর্ঘটনার নেপথ্যে কি কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...