Thursday, May 14, 2026

প্লেনের সঙ্গে ধাক্কা ট্রাক্টরের! এড়ানো গেল বিরাট বিপদ

Date:

Share post:

এয়ারপোর্টের মধ্যেই প্লেনের সঙ্গে জোরালো ধাক্কা টাগ ট্রাক্টরের। পুনে বিমানবন্দরে ব্যাপক ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান। তবে যাত্রীরা সুরক্ষিত বলে দাবি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের। সফটওয়্যার সমস্যা থেকে পরিচালনগত ক্রুটি, বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিমান সংস্থার।

পুনে ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে রানওয়েতে যাওয়ার সময় বিমানবন্দরের একটি টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় দিল্লিগামী বিমানের। সেই সময় বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। বিমানের নোজ ও ল্যান্ডিং গিয়ার সংলগ্ন টায়ার ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। তবে যাত্রী ও বিমানকর্মীরা সুরক্ষিত রয়েছে বলেই দায় খালাস করে কর্তৃপক্ষ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...