Wednesday, March 11, 2026

জন্মের আগেই প্রকাশ্যে রণবীর- দীপিকার সন্তানের ছবি!

Date:

Share post:

দুই থেকে তিন হতে চলার খবর সকলকে জানাতেই সমাজমাধ্যমের (Social media) চর্চায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন(Ranveer Singh and Deepika Padukone)। কখনও বেবিমুনের ছবি ভাইরাল তো কখনও আবার বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে। তবে এবার প্রকাশ্যে এল দম্পতির হবু সন্তানের ‘সোনোগ্রামের ছবি’ যা নিয়ে চর্চায় রীতিমতো উত্তাল নেটপাড়া।

ফেব্রুয়ারি মাসেই সুখবর শুনিয়েছিলেন তারকা দম্পতি। স্যোশাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসছে নতুন মানুষ। এবার সেই নেট দুনিয়াতেই ঘোরাফেরা করছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে পিঠোপিঠি এক যুগলকে মা (Mom) এবং বাবা (Dad) লেখা টুপি পরে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। আর সেই মহিলার হাতে সোনোগ্রামের ছবি। রণবীর-দীপিকা তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনও ছবি পোস্ট করেননি বটে কিন্তু গালে টোল পড়া মহিলাটির হাসির যেটুকু ঝলক মিলেছে, তা দেখে অনেকে দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তারপর থেকেই সমাজমাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা (Ranveer Singh and Deepika Padukone) বলে দাবি করেছেন অনেকেই।

পরে অবশ্য জানা গেছে এটি নকল ছবি। নায়ক বা নায়িকা কেউই এরকম কোনও ছবি পোস্ট করেননি। তাহলে কি ডিপফেকের শিকার! আসলে হালিমে কাক নামে তুরস্কের এক জন মডেল-কন্যা ১৩ মে তাঁর মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। সেই ছবিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হয়েছে।


 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...