Wednesday, March 11, 2026

বাড়িতে ঢুকে দুই বোনকে কুপিয়ে খুন! পাথরপ্রতিমায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

Share post:

বাড়িতে ঢুকে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ঢোলাহাট। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 pgs) ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকার বাসিন্দা ওই দুই বোনকে বৃহস্পতিবার রাতেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে খবর, নিহত দুই বোনের নাম বিশা প্রামাণিক (৫৫) এবং বাসন্তী প্রামাণিক (৪৫)। দু’জনেই অবিবাহিত ছিলেন। ওই বাড়িতে তাঁরা দু’জনেই থাকতেন। তবে শুক্রবার সকালে স্থানীয় এক যুবক তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বারান্দায় দুই বোনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশের অনুমান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই ধারালো কোনও অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে খুন করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এমন কাণ্ড ঘটাল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

ইতিমধ্যে পুলিশ দুই বোনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...