Saturday, June 27, 2026

তৃণমূল সুপ্রিমোকে কুরুচিকর-অশালীন মন্তব্য: অভিজিৎ-কে শুধুই শোকজ কমিশনের!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা ‘কুরুচিকর’ মন্তব্যের ভিডিওর (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রেক্ষিতে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শো কজ করা হল পদত্যাগী বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই সঙ্গে ভিডিও-তে থাকা বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করা হয় কমিশনের তরফে। তবে বিজেপির অন্যান্য পদাধিকারী ও বিজেপি নেতাদের মতো বড় কোনও পদক্ষেপ থেকে রেহাই পেলেন অভিজিৎ। কমিশনের দিক থেকে শো কজ ও ভর্ৎসনাতেই সব পদক্ষেপ সম্পূর্ণ হয় যায়।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কদর্য আক্রমণের ভিডিও নিয়ে। শুক্রবারই কমিশন সেই অভিযোগের ভিত্তিতে ভর্ৎসনা করে তমলুকের বিজেপি প্রার্থীকে। কমিশনের তরফে এই বক্তব্যকে “বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী ও কুরুচিকর” বলে দাবি করা হয়। এর প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় তাঁর নামে। সোমবার বিকাল ৫টার মধ্যে এই নোটিশের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

তবে বিজেপির সব অপরাধেই যেন সাত খুন মাফ। প্রধানমন্ত্রী থেকে তাবড় তাবড় বিজেপি নেতাদের বড় বড় অপরাধও কমিশনের কাছে গুরুত্ব পায় না। নরেন্দ্র মোদির নামে অন্তত তিনবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের হওয়ার পরও কারণ দর্শানোর নোটিশ প্রধানমন্ত্রীকে না দিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে পাঠানো হয়। এবার তাঁর আশীর্বাদধন্য নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কারণ দর্শানোর নোটিশ দিয়েই নিজেদের দায় উদ্ধার করেছে কমিশন।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...