Thursday, May 14, 2026

ভাঙা হাতেই কানের লাল গালিচায় ম্যাজিক দেখালেন বলিউডের বচ্চনবধূ!

Date:

Share post:

কান ফিল্ম ফেস্টিভ্যালের (Cannes Film Festival) সঙ্গে বলিউডের যে অভিনেত্রীর নাম ওতপ্রোত ভাবে জড়িত সেই বচ্চনবধূ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় নিজের গ্ল্যামারের রোশনাই ছড়ালেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। প্লাস্টার বাঁধা ডান হাত নিয়েই বিশ্বখ্যাত এই চলচ্চিত্র উৎসবে (Film Festival) সকলের মন জিতলেন বলিউড সুন্দরী।

ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো-সোনালি গাউনে সাদা রঙের ফোলা স্লিভসের পোশাকে ঐশ্বর্যকে ক্যামেরাবন্দি করতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ফটোগ্রাফারদের মধ্যে। ছোট থেকেই কান ফিল্ম ফেস্টিভ্যালে মায়ের সঙ্গী আরাধ্যা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার রাতেই মেয়েকে নিয়ে মুম্বই বিমানবন্দরে ধরা দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে পাশে নেই অভিষেক। তাতে অবশ্য নায়িকার জনপ্রিয়তায় এতটুকু ছেদ পড়েনি।


 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...