Thursday, May 14, 2026

প্রেমের প্রস্তাব রিঙ্কুর, ভিডিও ফাঁস সতীর্থের

Date:

Share post:

প্রেমের প্রস্তাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। শুনে অবাক হলেন? হ্যাঁ ঠিকই শুনছেন, প্রেমের প্রস্তাব দিলেন কেকেআরের লাজুক রিঙ্কু। তবে এখানে রিঙ্কু প্রেমের প্রস্তাব দেন সতীর্থ নীতীশ রানাকে। যদিও গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে। যেটি জানিয়েছেন নীতীশ নিজেই।

এদিন নীতীশ বলেন, বিমানে পাশাপাশি আসনে বসেছিলেন রিঙ্কু ও নীতীশ। সেখানেই নীতীশ জানান, তিনি রিঙ্কুকে প্রেমের প্রস্তাব দিতে বাধ্য করেছিলেন। নীতীশ বলেন, “আমি ওকে বলেছিলাম, একটা ভিডিয়ো করব। তুমি মনে করবে আমি একজন মহিলা। আমাকে প্রেমের প্রস্তাব দেবে। আমি তোমার কায়দা দেখতে চাই।” এই ঘটনায় রিঙ্কু প্রথমে রাজি না হলেও, শেষ পর্যন্ত নীতীশের কথা মেনে নিতে বাধ্য হন রিঙ্কু। হোটেলের লবিতে হাতে একটি ফুলদানি নিয়ে এগিয়ে আসছেন রিঙ্কু। তারপর হাঁটু মুড়ে বলছেন, “হাই বেবি, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি।” এই ভিডিওটি দেখিয়েছেন নীতীশ। ভিডিওটি দেখে মুখ ঢেকে জোরে হাসতে শুরু করেন রিঙ্কু। হাসি চাপতে পারেননি নীতীশও। রিঙ্কুর প্রেমের প্রস্তাব দেওয়ার ভাইরাল ভিডিও । মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- আইপিএল-এ ব্যর্থ হার্দিক এবার মুখ খুললেন নিজের অধিনায়কত্ব নিয়ে

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...