Sunday, May 10, 2026

অসমে ১.২ কোটি বাংলাদেশ বংশদ্ভূত! অস্তিত্ব সংকটের কথা বলতেই প্রশ্নের মুখে হিমন্ত

Date:

Share post:

অসমে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলে ঝাড়খণ্ডের বাসিন্দাদের সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশকারীদের কারণে অসমের মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখাই চ্যালেঞ্জ তাঁর, ঝাড়খণ্ডে এমনই দাবি হিমন্তের। ১৫ বছর কংগ্রেস সরকারের অংশ ও ৮ বছর বিজেপি সরকারের অংশ থাকার পরেও কেন বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে ভূমিকা নেননি, রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

ঝাড়খণ্ড লোকসভা নির্বাচনের প্রচারে এসে হিমন্তের দাবি, “আজ, অসমে প্রায় ১.২৫ কোটি নাগরিক এমন আছেন যাঁরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে যুক্ত, যা জরুরি ও জটিল পরিস্থিতি তৈরি করছে।” সেই সঙ্গে তিনি অসমের মানুষের অস্তিত্ব সংকটের কথা বলতে গিয়ে বলেন, “এটা চিন্তার যে বাংলাদেশের বংশদ্ভূত এমন ৪০জন বিধায়ক অসমে রয়েছেন যাঁরা মন্ত্রী, স্পিকার, জেলাশাসক থেকে জেলা কমিশনারের ভূমিকাও পালন করেছেন। এই সত্যিটাই অসমীয়াদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার দিকটাকে নিচু করে দেখাচ্ছে।”

হিমন্তের এই উক্তি তাঁকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজনীতিকদের প্রশ্ন ১৯৮৫ সালের অসম অ্যাকর্ড অনুযায়ী বেআইনিভাবে অসমে বসবাসকারীদের চিহ্নিতকরণ, গ্রেফতার ও নির্বাসনের ক্ষমতা দেয়। তবে এই ১.২৫ কোটি নাগরিকের ক্ষেত্রে এতদিন কেন তিনি নিজে পদক্ষেপ নেননি। কংগ্রেসের মন্ত্রীসভার পাশাপাশি বিজেপির মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীর পদে থেকেও কেন তাঁর দিক থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। অন্য রাজ্যের প্রচারে গিয়ে এই ধরনের বক্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন রাজনীতিকরা।

সবথেকে বেশি সমালোচিত হয়েছে বাংলাদেশ বংশদ্ভূত ৪০ বিধায়কের বিষয়টি। বেআইনিভাবে বসবাসকারী জানা সত্ত্বেও কেন তাঁদের জেলে ঢোকানো হয়নি, এবং নির্বাচনের সময়ে তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রশ্ন তুলছে বিরোধীরা।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...