Friday, May 15, 2026

সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু! 

Date:

Share post:

জলে জঙ্গলে গুলির লড়াই। শনিবার রাতে বোট নিয়ে সুন্দরবন (Sundarbans) সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের (poachers in the Sundarbans) দেখতে পান বনকর্মীরা। শুরু হয় গুলিবর্ষণ। ৪ বনকর্মী জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। তবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে অমলেন্দু হালদার (Amalendu Haldar) নামে এক কর্মীর। জানা গেছে তিনি রায়দিঘির বাসিন্দা।

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চোরাশিকারীদের দাপট রুখতে বনকর্মীরা টহল দেন। শনিবার সন্ধ্যা নাগাদ তিনজন কর্মী ও বোটের ২ কর্মীকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন অমলেন্দু হালদার। কিন্তু রাতে কেউই ফেরেননি। সকালে বাকিরা নেতাধোপানি ক্যাম্পে ফিরলেও ৫৯ বছরের অমলেন্দুবাবুকে জীবিত উদ্ধার করা যায়নি। তাঁর সঙ্গীরা বলছেন দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াইতে চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। তাঁর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় (Sundarbans Coastal Police Station) নিয়ে যাওয়া হয়েছে। এরপরই কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে জোরকদমে জলে জঙ্গলে চলছে তল্লাশি।চোরাশিকারীরা আদপে বাংলাদেশের (Bangladesh)  জলদস্যু ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।


 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...