Monday, April 13, 2026

পড়ুয়াদের কেরিয়ার গড়ার সঠিক দিশা দেখাল ”Master Mentor 2024″

Date:

Share post:

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সফল পড়ুয়াদের কেরিয়ার গড়ার সঠিক দিশা দেখাতে অনুষ্ঠিত হল ”Master Mentor 2024″। রবিবার মুকুন্দপুর ভবন মাঠে ,কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আয়োজিত “Master Mentor 2024” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায় সহ শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে এই ওয়ার্ডের সফল পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি, তাদের কারিগরী শিক্ষার সঠিক দিশা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শিক্ষার প্রসারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা অত্যন্ত সাহসিকতার পরিচয়। জীবনের সফল হতে গেলে ছাত্রছাত্রীদের আগে যোগ্য হয়ে উঠতে হবে। রাজ্য সরকার পড়ুয়াদের পাশে আছে। সাইকেল থেকে, বই থেকে, উচ্চ শিক্ষার জন্য ঋণ দেওয়া থেকে, সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ুয়াদের পাশে আছে।
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এখানে শুধু ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে না। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস করার পর তাদের কেরিয়ার গড়তে সঠিক দিশা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। যাদের কেউ নেই তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ১০৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্র-ছাত্রীদের ভীত গড়ে দিতে আমরা চেষ্টা করছি। ১০৯ নম্বর ওয়ার্ড কলকাতার বুকে মধ্যবিত্ত অঞ্চল হিসেবেই পরিচিত। আসলে এটা কেরিয়ার ফেয়ার। আমাদের স্লোগান- পেশার জন্য পড়ার হাট। গতানুগতিক পথে পড়া নয়, টেকনিক্যাল-প্রফেশনাল কোর্স সম্বন্ধে এই ওয়ার্ডের পড়ুয়াদের সাহায্য করতে এমন উদ্যোগ।





Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...