Tuesday, March 3, 2026

কমিশনের গালে ‘চড় মেরে’ পরপর আটবার! যোগীরাজ্যে বিজেপিতে নাবালকের ভোট

Date:

Share post:

এক একটি ভোট যেন নির্বাচন কমিশনের গালে এক একটি থাপ্পড়। নাবালক দাঁড়িয়ে দাঁড়িয়ে আটবার টিপল বিজেপির প্রতীক। সেটা ভিডিও করে ভাইরালও হল। অথচ যোগীরাজ্যে নির্বাচনের নামে এমন প্রহসন দেখেও কী চোখ বন্ধ করে রইল নির্বাচন কমিশন, প্রশ্ন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের।

উত্তরপ্রদেশের ফারুকাবাদ লোকসভা কেন্দ্রের আলিগঞ্জ বিধানসভার খিরিয়া পমারান গ্রামে বুথ ক্যাপচারিংয়ের অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। বিজেপির বিরুদ্ধে এই অভিযগ তুলে তার প্রমাণ হিসাবে এক নাবালকের ভোট দেওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছে তাঁরা। ভিডিওতে দেখা যাচ্ছে ৩৪৩ নম্বর বুথে ওই নাবালক পরপর আটবার বিজেপির প্রতীকে ভোট দিচ্ছে। প্রত্যেকবার বোতাম টিপে সে প্রত্যেকবারের সংখ্যা ভিডিওতে স্পষ্টভাবে বলছে।

সমাজবাদী পার্টির অভিযোগ, যদি বুথটি ক্যাপচার না হয়ে থাকে তবে কী নির্বাচনের দায়িত্বে থাকা ওই বুথের কর্মীরা চুপ করে থাকতেন। এভাবেই যোগীরাজ্যে গণতন্ত্র রক্ষা নিয়ে কটাক্ষ করা হয় পার্টির তরফে। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিও আকর্ষণ করেছেন। তবে নির্বাচনে মুখে কুলুপ আঁটা কমিশন আদৌ এ নিয়ে কোনও পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

spot_img

Related articles

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...