Wednesday, February 4, 2026

ভোর রাতে বাড়ি ফিরে সকাল সকাল ভোট দিয়েই ফের তমলুকে ফিরলেন দেবাংশু

Date:

Share post:

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র তমলুকে ভোট। তার আগে আজ পঞ্চম দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রায় আড়াই ঘন্টা গাড়িতে চেপে রাত আড়াইটার সময় নিজের বাড়িতে আসেন দেবাংশু। এদিন সকাল সকাল শ্রীরামপুর কেন্দ্রের ভোটার দেবাংশু নিজের ভোট দিয়ে ফের ফিরে যান তমলুকে।

এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বালি ঘোষপাড়ার
মতিগড় অঙ্গনওয়াড়ি স্কুলে ২৯৬ নম্বরে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন দেবাংশু। সঙ্গে ভোট ছিলেন তাঁর মা-ও। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডোমজুড় বিধানসভা এলাকা কল্যান বন্দ্যোপাধ্যায় এবং নিজের জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান। নিজেরই তৈরি “খেলা হবে” স্লোগান দিয়ে ফের বেরিয়ে যান তমলুকের উদ্দেশে। আজ একাধিক কর্মসূচি রয়েছে দেবাংশুর।

আরও পড়ুন- এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

 

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপে ফেভারিট ভারত, সূর্যদের জন্য সতর্কবার্তাও দিলেন ধোনি

আগামী শনিবার থেকে টি২০ বিশ্বকাপে ( T20 World Cup)অভিযান শুরু করছে ভারত। গতবারের চ্যাম্পিয়ন এবার নামছে খেতাব ধরে...

ঐতিহাসিক! সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার

আজ পর্যন্ত যে দৃশ্য দেখেনি শীর্ষ আদালত। একজন মুখ্যমন্ত্রী নিজে মামলার সওয়াল করছেন। তিনি আইনজীবী। সেই কারণে সুপ্রিম...

নেহরু যুগের নির্বাচনী প্রক্রিয়ায় মিমি! ছকভাঙ্গা চরিত্রে সইফের বিপরীতে টলি নায়িকা 

নেটফ্লিক্সের (Netflix) পর্দায় এবার স্বাধীন দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়া। কীভাবে একা হাতে সব সামলেছিলেন এক বঙ্গসন্তান, সেই কাহিনী...

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...