Sunday, June 21, 2026

ইতিহাস গড়ল ম্যানসিটি , টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুয়ার্দিওলার দল

Date:

Share post:

নতুন ইতিহাস গড়ল ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি। এর আগে অ্যাস্টন ভিলা এবং লিভারপুল পাঁচ মরশুমে চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

গতকাল ঘরের মাঠে খেলা মিনিট দুয়েক গড়াতে না গড়াতেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফডেন। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের রকেটের মতো শটে জাল কাঁপান তিনি। ১৮ মিনিটে ফডেনের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। জেরেমি ডোকুর পাস থেকে বল পেয়েছিলেন ফডেন। তবে বিরতির আগেই মহম্মদ কুদুসের গোলে ১-২ করে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। যদিও ৫৯ মিনিটে রদ্রির গোলে জয় খেতাব নিশ্চিত করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ম্যান সিটি কোচ ও ফুটবলাররা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ম্যান সিটি।

অন্যদিকে, এভারটনকে ২-১ গোলে হারালেও দ্বিতীয় স্থানে থেকেই লিগ শেষ করল আর্সেনাল। তাদের পয়েন্ট ৩৮ ম্যাচে ৮৯। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এদিন শেষ ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে উলভসকে। লিভারপুলের কোচ হিসেবে এটাই ছিল জুরগেন ক্লপের শেষ ম্যাচ। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন- এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...