Saturday, March 14, 2026

একই মঞ্চে থাকা নেতার কাছে ৩৫ লক্ষ নগদ! কী বলবেন প্রধানমন্ত্রী? তীব্র ক.টাক্ষ অভিষেকের

Date:

Share post:

রবিবার মেদিনীপুরে আয়োজিত অগ্নিমিত্রা পালের সমর্থনে জনসভায় নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে থাকা সমিত মণ্ডল ধরা পড়েছেন ৩৫ লক্ষ নগদ-সহ। এর পরেই মোদির ভাষণের অংশ তুলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishke Banerjee)। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) মোদি তথা বিজেপি (BJP) নেতৃত্বের বিরুদ্ধে দ্বিচারিতার কথা অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন।নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“মঞ্চে: না খাউঙ্গা না খান দুঙ্গা।
মঞ্চের বাইরে: কালা পয়সা জামাউঙ্গা অর জামানে দুঙ্গা!
গতকাল খড়্গপুরে প্রধানমন্ত্রীর সভার পরেই সেখানে থাকা বিজেপি নেতা সমিত মণ্ডল হিসেব বর্হিভূর্ত ৩৫ লক্ষ টাকা নগদ-সহ ধরা পড়েন। এখনও কি নিজের কথায় অনড় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?“

রবিবার মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভায় তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন এই সমিত মণ্ডল। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদির সভার পরেই রাতে খড়্গপুরের একটি হোটেলে তল্লাশি অভিযান চালিয়ে ৩৫ লক্ষ নগদ-সহ সমিতকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এলাকায় ভোটারদের প্রভাবিত করতে টাকার বিলির জন্যই নগদ নিয়ে এসেছিলেন বিজেপি নেতা। যে সভায় প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে লম্বাচওড়া ভাষণ দিয়েছেন, সেই সভায় একই মঞ্চে থেকে বিজেপি নেতার এই পরিণতি নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishke Banerjee)।






spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...