Friday, May 15, 2026

গুজরাটে ধৃত আইএস জঙ্গি! মোদির রাজ্যেই নাশকতার বীজ?

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রীর নিজের রাজ্য থেকে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমেদাবাদ বিমানবন্দর থেকে চার আইএসআইএস জঙ্গির গ্রেফতারির ঘটনায় প্রশ্নের মুখে গুজরাটের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। গুজরাটে ঘাঁটি গেঁড়ে কোন নতুন নাশকতার ছক কষছিল জঙ্গিরা, তদন্তে গুজরাট পুলিশ।

গুজরাট পুলিশের ডিজি বিকাশ সহায় জানান, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমেদাবাদ বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয় চারজনকে। তদন্তের বেরিয়ে আসে চারজনই শ্রীলঙ্কার বাসিন্দা। কলম্বো থেকে চেন্নাই হয়ে আমেদাবাদে পৌঁছায় তাঁরা। ধৃত চারজনের নাম মহম্মদ নুসরত, মহম্মদ নুরফান, মহম্মদ ফারিস ও মহম্মদ রাজদিন। বিমানবন্দরে নিজেদের হ্যান্ডলারদের থেকে কিছু আদানপ্রদানের উদ্দেশ্যে এসেছিল তাঁরা। সেই সময়ই তাঁদের গ্রেফতার করে পুলিশ।

তবে যাদের সঙ্গে যোগাযোগ রেখে কোন ধরনের নাশকতার কাজ করতে যাচ্ছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা, তারা গুজরাটের সঙ্গেই যুক্ত। ফলে জঙ্গি ও নাশকতামূলক কাজের সঙ্গে কতভাবে যুক্ত মোদির নিজের রাজ্য, তা নিয়ে নতুন প্রশ্নের পথ খুলে দিল এই গ্রেফতারি। গত সপ্তাহেই আমেদাবাদ বিমান বন্দরে বিষ্ফোরণের হুমকি মেল আসে। তারপরেই জঙ্গিদের ধরা পড়ার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে গুজরাটের নিরাপত্তা ব্যবস্থাকে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...