Sunday, March 15, 2026

ফের আগাম ‘বিজয়োৎসব’ তৃণমূলের! এবার আরামবাগে উড়ল সবুজ আবির

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখনও শেষ হয়নি ভোট গ্রহণ, তার আগেই আরামবাগে উড়ল সবুজ আবির! দলীয় প্রার্থী মিতালী বাগকে নিয়ে ‘বিজয়োৎসবে’ মেতে উঠলেন আরামবাগের তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের দাবি, ভোটের দিনে যে চিত্র ফুটে উঠেছে, সেখানে মিতালী বাগের জয় শুধু সময়ের অপেক্ষা! তাই এই বিজয়োৎসবে। প্রার্থী নিজেও সবুজ আবির খেললেন সমর্থকদের সঙ্গে। বললেন, ”আমাদের রেজাল্ট হয়ে গিয়েছে”!

আজ, সোমবার ছিল রাজ্যে পঞ্চম দফা। ভোট হল রাজ্যের ৭ আসনে। যার মধ্যে হুগলি জেলার আরামবাগ আসনটি অন্যতম। এবার এখানে প্রার্থী বদল করেছে তৃণমূল। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের পরিবর্তে সাদামাটা মিতালীকে বেছে নিয়ে ঘাসফুল শিবির।

ভোট শেষের আগে বিজয়োৎসব প্রসঙ্গে আরামবাগের তৃণমূল প্রার্থী বলেন, “বিরোধী প্রার্থী এত ভয় পেয়েছে যে, গতকাল রাত থেকে মারপিঠ শুরু করেছে। তারা আনাচে কানাচে বোমা মারছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে ব্যালটে বোমা ফাটিয়ে চমকে দিয়েছে”।

কেন্দ্রীয় বাহিনীরকে নিশানা করে মিতালী বলেন, ”৪ তারিখ কেন, আমাদের ফল হয়ে গিয়েছে। ফল যদি না-ই হত, তাহলে কেন্দ্রীয় বাহিনী মহিলারা যখন ভোট দিতে যাচ্ছেন, তখন মারধর করত না। এটা কী বিচার! ভোট পাচ্ছে না তো, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চাপ তৈরি করছে।”

আরও পড়ুন- রন্ধ্রে রন্ধ্রে গেরুয়া! RSS-এ কেটেছে শৈশব-যৌবন, ডাকলেই ফিরব: বিদায়ী ভাষণে জানালেন হাই কোর্টের বিচারপতি

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...