Monday, May 4, 2026

দিয়ামান্তাকোসকে পেতে কোমর বেঁধে আসরে ইস্টবেঙ্গল, পিছিয়ে নেই মুম্বইও

Date:

Share post:

আগামী মরশুমের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দল গোছানোর পালা। পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। সদ্য শেষ হওয়া মরশুমের নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল। এবার লক্ষ্য আসন্ন মরশুম। আর তারই প্রস্তুতি দল গোছাতে শুরু করে দিয়েছে লাল-হলুদ। আর এরইমাঝে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি ইস্টবেঙ্গল ও মুম্বই সিটি এফসির!

এবারের আইএসএলে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা দিয়ামান্তাকোস সোমবারই কেরালা ব্লাস্টার্স ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে পেতে আগেই ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। তবে কলকাতার প্রধানের পাশাপাশি দিয়ামান্তাকোসকে পেতে কোমর বেঁধে আসরে নেমে পড়েছে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বইও। বিরাট অঙ্কের আর্থিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে গ্রিক স্ট্রাইকারকে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে বাতিমাত করে, সেটাই দেখার।

তবে দিয়ামান্তাকোস নিজে এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ পোস্ট করে কেরালা ছাড়ার ঘোষণা করলেও, নিজের পরবর্তী ক্লাব নিয়ে একটাও শব্দ খরচ করেননি তিনি। গত কয়েক মরশুম ধরেই স্ট্রাইকারের সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভার বয়স হয়েছে। তাই আরও একজন বিদেশি স্ট্রাইকারের খোঁজে ছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। হাতে একাধিক বিদেশি স্ট্রাইকারের জীবনপঞ্জি থাকলেও, কুয়াদ্রাত এমন একজনকে চাইছেন, যিনি ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন। ফলে দিয়ামান্তাকোস-ই কুয়াদ্রাতের প্রথম পছন্দ।

এদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই অ্যাটাকিং মিডফিল্ডার মাদিহ তালালকে পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। ক্লেটন ছাড়াও ধরে রাখা হয়েছে সাউল ক্রেসপো এবং হিজাজি মাহেরকে। এবার দিয়ামান্তাকোসকে পেলে লাল-হলুদের শক্তি যে কয়েক গুণ বেড়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন- ২১ জুন থেকে শুরু কোপা আমেরিকা কাপ, ২৯ জনের দল ঘোষণা আর্জেন্তিনার

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী