Saturday, May 16, 2026

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কেকেআর

Date:

Share post:

২০২৪ আইপিএল-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স । এদিন প্লে-অফের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৮ উইকেটে । কেকেআরের হয়ে অর্ধশতরান অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়রের। কলকাতার হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের। এই জয়ের ফলে ২০২১ সালের পর ফের আইপিএল-এর ফাইনালে নাইট রাইডার্স।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৫৫ রান করেন রাহুল ত্রিপাঠী। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। শূন্যরান করেন হেড। ৩ রান করেন অভিষেক। ক্লাসেন করেন ৩২ রান। কেকেআরের হয়ে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়র। ৫১ রানে অপরাজিত ভেঙ্কটেশ। ৫৮ রানে অপরাজিত শ্রেয়স। ২৩ রান করেন গুরবাজ । ২১ রান করেন নারিন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং নটরাজন।

আরও পড়ুন- এবার ভারতীয় দলের কোচ খুঁজতে আসরে ধোনি 


Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...