Sunday, April 26, 2026

আমেদাবাদে ডু-অর ডাই ম্যাচে RCB বনাম RR, পারদ তুঙ্গে

Date:

Share post:

শেষ আধডজন ম্যাচ তারা ডু-অর ডাই হিসেবেই খেলেছে। পরিস্থিতি তেমনই ছিল। সাফল্যও এসেছে। আজ আরও একটা ডু-অর ডাই ম্যাচ। এক পারসেন্টের ম্যাচ। জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানেই। হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ।আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।আরসিবির প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটি জয়। সেখান থেকে প্লে-অফ! স্বপ্ন দেখতেও সাহস প্রয়োজন। রয়্যাল চ্যালেঞ্জার্স সেই দুঃসাহসটাই দেখিয়েছে। টানা আধডজন জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ নেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা হারে ক্লান্ত ছিল। প্লে-অফের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাদের। অন্যদিকে, রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকে সবচেয়ে ধারাবাহিক দল। সব কিছু ঠিক থাকলে প্রথম দল হিসেবে তারাই প্লে-অফ নিশ্চিত করত। প্রথম দুইয়ে থাকাও যেন নিশ্চিত ছিল। কিন্তু টানা চার ম্যাচে হার এবং বৃষ্টিতে লিগের শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় তিনে নেমে গিয়েছে। রাজস্থান রয়্যালসে অস্বস্তি ছিলই। লিগ পর্বের দু-ম্যাচ বাকি থাকতে জস বাটলার দেশে ফিরেছিলেন। এরপর আরও চাপে পড়ে রাজস্থান। তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের কাছে হারে রয়্যালস। বাটলারের পরিবর্তে ওপেন করা টম কোহলার ক্যাডমোর ছাপ ফেলতে ব্যর্থ। আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল এ মরসুমে একটি সেঞ্চুরি করলেও ব্যাট হাতে ধারাবাহিক নন। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ রান না পেলে, লোয়ার অর্ডারও ভরসা দিতে পারছেন না। তাদের বোলিং শক্তিশালী এ বিষয়ে সন্দেহ নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে এখন ফিলগুড পরিবেশ।জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানেই। হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ।





Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...