Friday, June 5, 2026

পরের আইপিএল-এ কি খেলবেন মাহি? মুখ খুললেন চেন্নাই-এর সিইও

Date:

Share post:

গ্রুপ পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আর এরপরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন ২০২৫ সালের আইপিএলে হলুদ জার্সিতে খেলবেন কিনা মহেন্দ্র সিং ধোনি? আর এই নিয়ে এবার মুখ খুললেন সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ।তিনি আশা করছেন পরের মরশুমেও খেলবেন মাহি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাশি বিশ্বনাথ বলেন, ”এমএস-এর ভবিষ্যৎ আমার জানা নেই। ও খেলবে কিনা, সেই প্রশ্নের জবাব দিতে পারে কেবল ধোনিই। আমরা এমএসের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। সবকিছু ছেড়ে দিয়েছি এমএসের উপরে। ধোনি ওর সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়েছে।”

এরপরই সিএসকে সিইও আরও বলেন,”ধোনি সিদ্ধান্ত নিলে আমরা তৎক্ষণাৎ জানাব বলেই আশা রাখি। আমরা খুব আশাবাদী পরের বছরও ধোনিকে আমরা পাবো। এটাই সমর্থকদের প্রত্যাশা। আমারও প্রত্যাশা।”

আরও পড়ুন- এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন কার্ড, দেখা যাবে কোপা থেকে


Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...