Sunday, May 10, 2026

থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল! ঘাটালে নগদ ২৪ লক্ষ সহ আটক বিজেপি নেতা

Date:

Share post:

ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে লক্ষ লক্ষ নগদ টাকা সহ আটক এক বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর থেকে গাড়ি ও নগদ সহ আটক করা হয় ওই বিজেপি নেতাকে। জানা গিয়েছে ওই বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। দাসপুরের খাকুরদায় নাকা চেকিংয়ে কাছে পুলিশ হাতেনাতে ধরে ওই বিজেপি নেতাকে। তাঁর কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একটি টাটা সুমো গাড়িতে করে ওই নগদ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল কর্মী সমর্থকদের জন্য।

আগামিকাল রাজ্যে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ। এই পর্বে দুই মেদিনীপুরের চারটি কেন্দ্র ভোট গ্রহণ রয়েছে। যেখানে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। আবার এই আসনেগুলিতে কাঁথির অধিকারী পরিবারের সম্মানের লড়াই। তাই বিজেপি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে।

সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে এক ব্যক্তি। ধৃতের কাছে পাওয়া যায় নগদ ৭ লক্ষ টাকা। সঙ্গে বিজেপির পতাকা, পোলিং এজেন্সের ফর্ম-সহ আর বেশ কিছু নথি। প্রতিটি খামে দশ হাজার! ভোটের মুখে বুথে বুথে টাকা বিলির পরিকল্পনা থেকেই ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের নাম ছিল ইন্দ্রজিৎ দাস। পুলিশের দাবি, জেরায় ইন্দ্রজিৎ জানিয়েছেন, কাঁথিতে বিজেপি পার্টি অফিস থেকে টাকা খেজুরিতে দলের বুথ সভাপতি ও কর্মীদের বিলি করতে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন- থাণের রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...