Sunday, June 21, 2026

কমিশনের সুপ্রিম স্বস্তি: এখনই মিলল না তথ্য প্রকাশের নির্দেশ

Date:

Share post:

নির্বাচন কমিশনকে (Election Commission of India) বুথভিত্তিক ভোটদাতার সংখ্যার তথ্য প্রকাশের নির্দেশ এখনই দিল না সর্বোচ্চ আদালত। ২০১৯ সালের একই ধরনের মামলা সঙ্গে একসঙ্গে শুনানির বার্তা সুপ্রিম কোর্টের (Supreme Court)। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সেই প্রক্রিয়াকে বিঘ্নিত না করে পদক্ষেপের পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে চলতি লোকসভা নির্বাচনে (loksabha Election 2024) কমিশন যেভাবে একেকবার একেক রকম ভোটদানের হারের তথ্য প্রকাশ করছে সেই প্রক্রিয়াই জারি রাখতে পারবে তারা।

চলতি লোকসভা নির্বাচনের মধ্যে বারবার কমিশন প্রকাশিত তথ্যে ভোটদানের হারে বিস্তর সমস্যা নিয়ে বারবার অভিযোগ জানায় বিরোধী দলগুলি। পঞ্চম দফা নির্বাচনের শেষেও সম্পূর্ণ ভোটদানের (voter turn out) তালিকা প্রকাশ করতে দীর্ঘ সময় নেয় কমিশন। তবে বিরোধীদের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বুথ ভিত্তিক (boothwise) ভোটদানের হার প্রকাশের দাবি জানানো হয়। যদিও সেই দাবি মানা সম্ভব নয় বলে পাল্টা জানায় কমিশন। সেই অধিকার পেতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস (ADR)।

সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ, অন্তর্বর্তী এই মামলায় কোনও রায় দিলে তা মূল মামলার রায় দেওয়ার সমতুল্য হবে। কারণ মূল মামলা ও অন্তর্বর্তী মামলা দুটিই একই চরিত্রের। মূল মামলাটি ২০১৯ সালে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) দায়ের করেছিলেন। এবার দুটি মামলাই একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...