Tuesday, May 12, 2026

সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান, নতুন জেলার ইঙ্গিত মমতার

Date:

Share post:

মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, সুন্দরবন জেলা হবে। এই জন্য হবে, যে আপনাদের অনেক দূরে যেতে হয়। আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি, যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়। প্রায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। প্রতি বছর এখানে সাইক্লোন হবেই। অনেক ফ্লাড সেল তৈরি করেছি। যাতে সাইক্লোন পরিস্থিতি তৈরি হলে পরিবারদের সরিয়ে আনে প্রশাসন।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে পাশে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। একই সঙ্গে শুক্রবার তিনি বলেন, বসিরহাটের মানুষকে জেলা সদরে যেতে হলে অনেক দূর পথ অতিক্রম করতে হয়। তাই তাঁদের কথা মাথায় রেখে তৈরি হবে দু’টি জেলা। বসিরহাটেও হবে নতুন জেলা। দক্ষিণ ২৪ পরগনা অনেক বড় অঞ্চল। ফলে এটা আমরা ঠিক করেছি। সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান করছি। সেখানে আপনাদের জেলাও পড়বে। যদিও কোন ব্লক কোন জেলার মধ্যে থাকবে, তা অবশ্য কখনও স্পষ্ট ভাবে জানাননি মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, আমি সুন্দরবনকে জেলা করছি। এই জন্য করছি যে আপনাদের অনেক দূর যেতে হয়। আমি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ এই সব জলাশয় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র করেছি। মানুষ যাতে চিকিৎসা পান। ইতিমধ্যে সুন্দরবন্দর উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা হবে। দু’টি নতুন জেলা তৈরির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

ওয়াকিবহলমহলের মত, গোসাবা, বাসন্তীও কুলতলি-সব সুন্দরবনের একটি বিস্তীর্ণ অঞ্চল পড়ে বারুইপুরে পুলিশ জেলার মধ্যে। সুন্দরবন জেলা হওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। প্রসাশনিক কাজের জন্য দূরদূরান্ত থেকে আসতে হবে না।





Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...