Friday, June 5, 2026

অভিষেক ম্যাজিকে জনপ্লাবন, বারাসতে কাকলিকে নিয়ে মেগা রোড শো

Date:

Share post:

অভিষেক ম্যাজিকে জনপ্লাবন বারাসতে। তৃণমূল প্রার্থী কাকলি দস্তিদারের (Kakoli Ghoshdastidar) সমর্থনে বারাসত লোকসভা কেন্দ্রের বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আবেগে ভাসল বারাসত। শুক্রবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। দলীয় প্রার্থী কাকলিকে পাশে নিয়ে হুড ট্যাবলোতে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারাসতের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসিত তৃণমূলের কর্মী-সর্মথকরা।
এদিন বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক-কাকলি। হুড খোলা ট্যাবলো থেকে জনতার উদ্দেশ্যে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা।

উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। বারাসতেও তার ব্যাতিক্রম হল না।






Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...