Wednesday, April 29, 2026

কখনও বাইক কখনও টোটো, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যতিক্রমী তৃণমূল প্রার্থী দেব

Date:

Share post:

তিনি বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন। ঘাটাল লোকসভা কেন্দ্র (Ghatal Constituency) থেকে গত দুবার তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হয়েছেন অভিনেতা দেব (Dev ) ওরফে দীপক অধিকারী। নিজের লোকসভা কেন্দ্রের মানুষকে কথা দিয়েছেন এবার জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবেন। ভোটের আগে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার সেরেছেন। কখনও কোন খারাপ মন্তব্য করেননি। ভোটের দিন একটু বেলার দিকে নিজের কার্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন বুথ পরিদর্শনে অন্যরকম মেজাজে ধরা দিলেন সুপারস্টার। কখনও হেলমেট মাথায় দিয়ে বাইকে চেপে ঘুরলেন আবার কখনও টোটোতে চালকের পাশেই বসে পড়লেন। একদিকে যখন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) গুন্ডামি করছেন বলে সাধারন মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তখন ঠান্ডা মেজাজে হাসিমুখে বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে ঘাটালের তৃণমুল প্রার্থী দেব (Dev)।

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন বাইকে চড়ে ৭১ নম্বর বুথ দৌলতচক প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পৌঁছে যান। তাঁকে দেখে সাধারণ মানুষ এবং লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা উচ্ছ্বসিত হন। কাউকে নিরাশ না করে ধৈর্য ধরে ভোটারদের সেলফির আবদার মিটিয়েছেন নায়ক।

দেব বলছেন, ঘাটালের মনসুকা ঝুমি নদী পেরিয়ে দৌলতচক ৭১ নম্বর বুথে যাওয়ার জন্য গাড়ি যাওয়ার সমস্যা হওয়ায় দলীয় কর্মীর বাইকে চড়ে ওই বুথে পৌঁছে যান তিনি। হিরণকে ঘিরে এত যে বিক্ষোভ তাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। তিনি বলছেন সকাল থেকে হিরণ কী মন্তব্য করবেন, কী খাবেন সেটা নিয়ে মাথাব্যথা করার সময় বা ইচ্ছে তাঁর নেই। অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে সেটাই মূল লক্ষ্য। হিরন যা করছেন সবটাই প্রচার পাওয়ার স্বার্থে, মত দেবের (Dev)। তিনি বলেন, যে সমস্ত জায়গায় জনসংযোগ সম্ভব হয়নি সেখানেই তিনি পৌঁছে যাচ্ছেন বাইকে চড়ে। দেবের কথায় তিনি যেহেতু জনপ্রতিনিধি তাই কখনোই উচিত নয় নিয়ম ভাঙ্গা। তাই মাথায় হেলমেট পরার বিষয়টির দিকেও জোর দিচ্ছেন তিনি।

 

Related articles

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...