Wednesday, May 13, 2026

সাইক্লোন রেমাল সতর্কতায় বাতিল ট্রেন, প্রস্তুতি বিমানবন্দরেও

Date:

Share post:

গোটা রাজ্য জুড়ে চরম সতর্কতা সাইক্লোন রেমাল নিয়ে। নির্বাচনের আবহে প্রশাসনের ঘুম ছুটিয়ে দিচ্ছে বঙ্গোপসাগরে চোখ রাঙানো রেমাল। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া শুরু রেল দফতর ও বিমান বন্দর কর্তৃপক্ষের। বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনই কোন উড়ান বাতিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষ একপ্রস্থ বৈঠক সারে রেমাল নিয়ে সতর্কতায়। এর আগে ইয়াস বা আমফানের মতো সাইক্লোন-সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্থ হয়েছিল বিমান বন্দরের একাংশ। জল জমে ব্যহত হয়েছিল উড়ান। আবহাওয়া দফতরের সতর্কতা অনুসারে রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে রেমাল। তার আগে শনিবার ফের উড়ান সম্পর্কে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

অন্যদিকে ঝড়ে রেল ট্র্যাক ও ট্রেনের নিরাপত্তা, সেই সঙ্গে রেল চলাচল সচল রাখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে। একদিকে ট্যাকে জমা জল পরিষ্কার অন্যদিকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েন রেখে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া চালানো হবে। তবে আগাম সতর্কতা হিসাবেই বাতিল ঘোষণা করা হয়েছে বেশ কিছু ট্রেন। বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া বেশিরভাগ ট্রেনই হাওড়া-দিঘা রুটের। বাতিল ট্রেনের তালিকা:

২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস বাতিল ২৬ মে রবিবার
০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল ২৬ মে
০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন বাতিল ২৬ মে
০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন বাতিল ২৭ মে
০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল ২৭ মে
২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস বাতিল ২৬ মে

সেই সঙ্গে যাত্রাপথে বদল হয়েছে: ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস দিঘার বদলে খড়গপুর থেকে ছাড়বে। ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ২৫ মে শনিবার পুরী থেকে ছেড়ে খড়্গপুর পর্যন্ত আসবে।

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...