Thursday, June 4, 2026

আগামিকাল আইপিএল ফাইনালে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? ম্যাচ ভেস্তে গেলে থাকছে রির্জাভ ডে?

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব পড়েছে চেন্নাইয়ে। যার ফলে ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে বাতিল হল কেকেআর-এর অনুশীলন। এখন প্রশ্ন হল তবে কি ম্যাচের দিনও হবে বৃষ্টি? আর বৃষ্টি হলে কী হবে ম্যাচের ভবিষৎ ? থাকছে কি রির্জাভ ডে?

চেন্নাইয়ের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ। তবে ফাইনালের দিন মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ। তবে বৃষ্টির কথা মাথায় রেখে আইপিএল কর্তৃপক্ষ ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে। রবিবার একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সোমবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে কেকেআর-হায়দরাবাদ। আইপিএল নিয়ম অনুযায়ী, ২৬ মে রবিবারই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় আগে থেকেই বরাদ্দ করেছেন বিসিসিআই কর্তারা। সবরকম ভাবে চেষ্টা করা হবে রবিবার ফাইনাল শেষ করার। ওভার সংখ্যা কমিয়ে হলেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। একান্তই খেলা আয়োজন সম্ভব না হলে বা খেলা শেষ করা না গেলে, ফাইনাল হবে সোমবার।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ কি হবেন গম্ভীর? নির্ভর করছে শাহরুখের ওপর

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...