Saturday, June 6, 2026

রবি-সোম ভাসবে দক্ষিণের সব জেলা, ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব কলকাতায়?

Date:

Share post:

রবিবার মধ্যরাতে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার ও সোমবার দক্ষিণ বাংলার সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে সোমবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে বৃষ্টির দোসর হয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া। যার সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে দুই চব্বিশ পরগণায়। সেই সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ থেকে আলিপুরদুয়ার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও।
রবিবার রেমালের প্রভাব
বৃষ্টি: ভারী থেকে প্রবল ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি জায়গায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগণার বাকি এলাকায়
ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান
হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলায়
হাওয়া: ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায়
৭০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর
৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা নদিয়া, পূর্ব বর্ধমান
৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা দক্ষিণের বাকি জেলাগুলি
সোমবার রেমালের প্রভাব
বৃষ্টি: ভারী থেকে প্রবল ভারী বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, কলকাতা
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণের বাকি জেলায়
হাওয়া: ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা নদিয়া, মুর্শিদাবাদ
৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান
৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা দক্ষিণের বাকি জেলা
উত্তরের জেলাগুলিতে রেমালের প্রভাব
সোমবার
বৃষ্টি: অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা মালদহ, দক্ষিণ দিনাজপুর
ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি
মঙ্গলবার
বৃষ্টি: অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গা
বুধবার
বৃষ্টি: ভারী বৃষ্টি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
হাওয়া: ৩৫-৪০ কিমি প্রতি ঘণ্টা উত্তর বাংলার সব জেলায়

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...