Thursday, May 14, 2026

ফাইনালের আগে দলকে বিশেষ বার্তা শাহরুখ খানের

Date:

Share post:

আজ চেন্নাইয়ে আইপিএল-এর ফাইনালে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। চলতি দুরন্ত ফর্মে কেকেআর। আর ফাইনালের আগে দলকে বিশেশ বার্তা কলকাতা কর্ণধার শাহরুক খানের। বললেন, কেকেআর বিশ্বের সেরা দল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, “ বিশ্বের সবচেয়ে ভালো দল কেকেআর। কিন্তু একটা সময়ে আমরা বারবার হেরেছি। সেই সময়ে মনে আছে, লোকে আমাদে জার্সি নিয়েও সমালোচনা করত। সকলে বলত, আমাদের জার্সির রংটাই কেবল ভালো, আমাদের দলটা ভালো নয়। তখনই কেকেআরের মালিক হিসাবে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলাম। ক্রিকেট বিশেষজ্ঞরাও এইভাবেই কথা বলতেন। গোটা বিষয়টাই খুব বেদনাদায়ক।“

চলতি আইপিএল_এর শুরুতে দলের মেন্টর করে ফিরিয়ে আনা হয়েছিল গৌতম গম্ভীরকে। কেন গম্ভীরকে দলে এনেছিলেন, সেই নিয়েও মুখ খোলেন শাহরুক। তিনি বলেন, “জিজির (গৌতম গম্ভীর) প্রত্যাবর্তনে যেভাবে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে সেটা এক কথায় অনবদ্য। কেকেআরের এই যাত্রা আমাদের শিখিয়েছে, কীভাবে হারা উচিত। হেরে গেলেও ‘পরাজিত’ তকমা গায়ে এঁটে বসে থাকা উচিত নয়, বরং আশা না ছেড়ে এগিয়ে যেতে হবে। খেলার মাঠ আমাদের অনেক কিছু শেখায়।“ উল্লেখ্য, মেন্টর হিসাবে গম্ভীরের কেকেআরে প্রত্যাবর্তনের পর থেকেই আইপিএলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে নাইটরা।




Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...