Thursday, April 23, 2026

তীর্থযাত্রী বোঝাই বাসে ট্রাকের ধাক্কা! যোগীরাজ্যে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) ভয়াবহ পথ দুর্ঘটনা! সূত্রের খবর, শনিবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি বাস (Bus) দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত কমপক্ষে ১০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন রাতে রাস্তার উপরেই পার্ক করা ছিল বাসটি। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (Truck) সজোরে বাসটিকে ধাক্কা মারে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে পাল্টি খায় বাসটি।

পুলিশ সূত্রে খবর, সুড়কি বোঝাই ছিল ট্রাকটি। পাশাপাশি বাসটিতে ১২ জনেরও বেশি তীর্থযাত্রী ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে খুতার থানা গোলা বাইপাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন সীতাপুর থেকে পূর্ণগিরি যাওয়ার পথে শাহজাহানপুরের একটি ধাবায় থেমেছিল বেসরকারি বাসটি। তীর্থযাত্রীরাই তখন বাস থেকে নেমে আশপাশে যেতেই সুড়কি বোঝাই ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পাল্টি খায় বাসটি। এদিকে দুর্ঘটনার জেরে ট্রাকের চাকায় পিষ্ট হন তীর্থযাত্রীরা। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। যদিও এরপর ঘণ্টা তিনেকের চেষ্টায় ট্রাকের নীচ থেকে বেশ কয়েকজনের দেহ টেনে হিঁচড়ে বের করা হয়। উদ্ধারকারী দলের সদস্যরা একটি ক্রেনের সাহায্যে ট্রাকের নিচে চাপা পড়া তীর্থযাত্রীদের দেহ বের করে আনেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খবর আসে গোল বাইপাস রোডে সুড়কি বোঝাই ট্রাকটি একটি বাসকে ধাক্কা মেরেছে। যার জেরে উলটে গিয়েছে বাসটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের সকলকেই মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...