Thursday, March 26, 2026

IPL 2024 চ্যাম্পিয়ন KKR: শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রী-অভিষেকের

Date:

Share post:

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। এই জয়ের ফলে ৯ বছর পর ফের আইপিএল-এর ট্রফি ঢুকলো কেকেআরের ঘরে। শেষবার ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি জয় করেছিল কলকাতা। সেই গম্ভীরের হাতের ছোঁয়ায় ফের আইপিএলের ট্রফি ঢুকলো কেকেআর শিবিরে।

নাইটদের জয়ে তাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে।আইপিএলের এই মরসুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি!

 

নাইটদের অভিনন্দন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, গোল্ড এন্ড পার্পলে ছেলেরা আবার এটা করে দেখালো! অভিনন্দন খেলোয়াড়, কোচ, কারিগরি ও ব্যবস্থাপনা কর্মীদের। মাঠে এবং মাঠের বাইরে দেখানো প্রতিশ্রুতি সর্বত্র দর্শকদের মন জয় করেছে। করবো লড়বো জিতবো!

 

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনন্দন জানিয়েছেন কলকাতা নাইটা রাইডার্সকে। অভিনন্দন বার্তায় তিনি লেখেন, আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ, শাহরুখ খান, সকল কর্মকর্তা ও সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আবার প্রমাণিত কলকাতা তথা বাংলা সর্বক্ষেত্রেই ভারত সেরা।

আরও পড়ুন- আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...