Wednesday, May 13, 2026

শক্তিক্ষয় রেমালের, দক্ষিণ থেকে উত্তরে ব্যাপক বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

ল্যান্ডফলের পরে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শক্তি হারালো রেমলা। ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড় দুদিনে পরিণত হবে গভীর নিম্নচাপে। যার ফলে রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২ জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনই মঙ্গলবার থেকে রেমালের গতি উত্তরমুখী হওয়ায় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

সোমবার দুর্যোগের পূর্বাভাস

কমলা সতর্কতা (ভারী থেকে অতি ভারী বৃষ্টি) – দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

হলুদ সতর্কতা (ভারী বৃষ্টি) – দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং

গোটা বাংলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া

উপকূল এলাকায় দুপুরে ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া

উপকূল এলাকায় সন্ধ্যায় ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস

কমলা সতর্কতা (ভারী থেকে অতি ভারী বৃষ্টি) – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার

হলুদ সতর্কতা (ভারী সতর্কতা) – দার্জিলিং, কালিম্পং

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া

বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি

উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা বৃষ্টি

২ জুন – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি

গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...