Friday, June 26, 2026

রোহিত-বিরাটদের কোচের জন্য তাড়াহুড়োয় নারাজ বোর্ড, নিতে চায় সময় : সূত্র

Date:

Share post:

২৭ মে ছিল টিম ইন্ডিয়ার কোচ আবেদন করার শেষ দিন। জানা যাচ্ছে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রায় আবেদন পড়েছে ৩ হাজার। কিন্তু সূত্রের খবর, কোচ পদের জন্য কোনও বড় নাম পায়নি বিসিসিআই। বিদেশি কোচদের মধ্যেও কোনও বড় নাম সম্ভবত নেই। তাই ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বোর্ড সচিব জয় শাহ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, কোচ হিসাবে এমন কাউকে খোঁজা হচ্ছে, যিনি ভারতের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে খুব ভাল করে জানেন।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করার দিন শেষ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও কিছুদিন সময় নিতে চাইবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটু ভাবতে চাইবে। দল এখন টি-২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত। তারপর শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচেরা যাবেন দলের সঙ্গে। তাই কোনও তাড়া নেই।“

টি-২০ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর কোচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ভিভিএস লক্ষ্মণ। তিনি এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। কিন্তু লক্ষ্মণ সম্ভবত ভারতীয় দলের কোচ হতে আগ্রহী নন। এরপরই শোনা যাচ্ছে, বোর্ডের পছন্দ কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে। মেন্টর হিসাবে কেকেআর-কে আইপিএল জেতানোর পর থেকে গম্ভীরের চাহিদা আরও বেড়ে গিয়েছে।এমনকি আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহকে দেখা যায় গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়া কোচ পদে আবেদন মোদি-অমিত শাহ-সচিন-ধোনির, জমা পড়ল ৩ হাজার আবেদন

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...