Friday, May 15, 2026

বাড়ল জটিলতা, ঝুলেই কেজরির জামিনের মেয়াদ বাড়ার সম্ভাবনা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশেই ১ জুন পর্যন্ত ভোট প্রচারে অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে আসতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সর্বোচ্চ আদালতেরই নির্দেশ ছিল জামিনের আবেদন নিয়ে তিনি ট্রায়াল কোর্টের (Trial court) দ্বারস্থ হতে পারেন। সেই যুক্তিতে জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর কেজরিওয়ালের আবেদন শুনবে না সর্বোচ্চ আদালত। বুধবার জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের (Registrar) তরফে। ফলে ২ জুন ফের জেলে ফিরে যাওয়ার সম্ভাবনাই প্রবল হল কেজরিওয়ালের।

মঙ্গলবার সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে শারীরিক পরীক্ষার কারণ (health issues) দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকাকালীন তাঁর ওজন যেভাবে কমেছে, তাতে ডাক্তার তাঁকে যেসব স্বাস্থ্য পরীক্ষার জন্য বলেছে, তার জন্যই আরও সাতদিন সময় তাঁর লাগবে বলে জানানো হয়েছিল আপ-এর পক্ষ থেকে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চে ওঠে।

সেই আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছিল পুরোনো মামলার সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় এই মামলা প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চই শুনতে পারে। সেই মতো বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলা নথিভুক্ত করতে গেলে রেজিস্ট্রার সেই মামলা তালিকাভুক্ত করতে প্রত্যাখ্যান করে। এবার জামিনের সময়সীমা আদৌ বাড়বে কি না কেজরির, তা নিয়ে তৈরি হল বড়সড় প্রশ্ন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...