Friday, May 15, 2026

সায়নীকে নিয়ে বর্ণাঢ্য রোড শো অভিষেকের, বারুইপুরের রাস্তায় জনসুনামি

Date:

Share post:

শেষদফার প্রচারের বাকি আর একদিন। বুধবার, জনসভার পর সন্ধেয় যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের (Saoni Ghosh) হয়ে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সাড়ে সাতটা নাগাদ বারুইপুরে খাসমোল্লিক থেকে পদ্মপুকুর সোনারতরী পর্যন্ত সায়নীকে পাশে নিয়ে ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় নেতারা। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা।রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। এদিন সন্ধেতেও তার ব্যতিক্রম হল না। খাসমোল্লিক থেকে পদ্মপুকুর সোনারতরী পর্যন্ত রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। অভিষেককে একঝলক দেখতে ভিড় জমান সবাই। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামিতে ভেসে সন্ধেয় ব়্যালি করেন অভিষেক-সায়নী। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এর মধ্যেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন দলের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।







Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...