Saturday, May 23, 2026

সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, রাজ্যে কবে ঢুকছে বর্ষা? বড় আপডেট দিল মৌসম ভবন

Date:

Share post:

প্রখর রোদে পুড়ছে গোটা দেশ। তাপপ্রবাহ চলছে দেশের একাধিক রাজ্যে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা ছিল ৫০ছুঁই ছুঁই। এই অবস্থায় খুশির খবর শোনালো মৌসম ভবন। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বহু প্রতীক্ষিত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে। আগামী ৩১ মে কেবলে মৌসুমি বায়ু ঢোকার পূর্বাভাস মিলেছে।

দেশের মূলভূখণ্ড হিসেবে কেরলেই প্রথম বর্ষা ঢোকে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে ১-২ জুনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে। কেরল থেকে কর্ণাটক উপকূলে বর্ষা প্রবেশ করবে ৬-৭ জুন।

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী মুম্বইতে বর্ষা শুরু হতে পারে ১০-১১ জুন। মুম্বইতে সাধারণত ১১ জুনের মধ্যেই বর্ষা আসে। তবে গত বছর ঘূর্ণিঝড়ের কারণে মুম্বইতে বর্ষা শুরু হয়েছিল দুই সপ্তাহ পরে। অন্যদিকে দিল্লিতে বর্ষা আসবে জুনের শেষে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লি আর মুম্বইতে একযোগে বর্ষা আসবে। ১৯৬১ সালের পর এই প্রথম দিল্লি ও মুম্বইতে একই সঙ্গে বর্ষা আসবে।

অন্যদিকে ঘুর্ণিঝড় রেমালের কারণে ইতিমধ্যেই লন্ডভন্ড পশ্চিমবঙ্গ। ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী একাধিক জেলায়। মৌসমভবনের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বর্ষা আসবে ১০-২৯ জুনের মধ্যে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কলকাতা সহ রাজ্যে ১০ জুনের পরে বর্ষা আসবে।

আরও পড়ুন- নির্মাণকাজ প্রায় শেষ, রথযাত্রার আগেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের?

 

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...